সিলেট প্রতিনিধি:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুর গোধরাইল এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সদস্য ফারজানা আক্তার জবাকে কেন্দ্র করে তার প্রাক্তন স্বামীর পরিবারের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সূত্রের দাবি, বুধবার (১ অক্টোবর ২০২৫) বিকেল আনুমানিক ৫টা ৩৪ মিনিটের দিকে ফারজানা আক্তার জবার ভাসুর লায়েক আহমেদ যার বর্তমান বিএনপির সাথে সমর্থন রয়েছে ,তিনি ফারজানা আক্তার জবার বাসায় গিয়ে তার পরিবারকে হুমকি দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, এর আগেও গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ একই পরিবারের বাড়িতে গিয়ে ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছিল। পারিবারিক এবং ফারজানা আক্তার জবাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে ঘটনাগুলো ঘটেছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
এদিকে, ফারজানা আক্তার জবা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার রাজনৈতিক পরিচয় এবং পারিবারিক বিরোধের কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে দেশে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা জানান, আসামি দেশে এলে তাকে গ্রেপ্তার করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করা হবে।