
“বন্ধু, তুমি একা থাকলে আমায় দিও ডাক, তোমার সঙ্গে গল্প করব আমি সারারাত”—এই ভাইরাল ছন্দের মালিক ছিলেন রিপন মিয়া। কিন্তু সেই ছন্দের বাস্তব রূপ দিতে গিয়েই এবার বড় বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি।
অ*ভিযোগ অনুযায়ী, রাতের বেলায় ১৩ বছরের এক কিশোরীর ঘরে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়েন রিপন মিয়া। পরে বিষয়টি নিয়ে গ্রামে সালিশ বসে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সালিশে উপস্থিত মুরুব্বিদের হাতে-পায়ে ধরে ক্ষমা চাইছেন তিনি।
স্থানীয়ভাবে প্রচারিত তথ্য অনুযায়ী, ওই সালিশে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে তাকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও এমন অ*ভিযোগে জড়িয়ে পড়ায় তার অনেক ভক্তই হতাশা প্রকাশ করছেন। যারা একসময় তাকে ভালোবাসতেন ও সমর্থন করতেন, তাদের অনেকেই বলছেন—রিপন মিয়ার চরিত্র সম্পর্কে এমন অভিযোগ কখনো কল্পনাও করেননি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে বয়কটের ডাক দিচ্ছেন এবং আনফলো করছেন।
Leave a Reply